শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬

TENSE

Verb বা ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কালকে Tense বলে।

এর প্রকারভেদ :
Tense প্রধানত তি Tense ন প্রকার। যথা :
1. Present Tense (বর্তমান কাল)
2. Past Tense (অতীত কাল)
3. Future Tense (ভ‌বিষ্যত কাল)

1. Present Tense (বর্তমান কাল) :
বর্তমানে Verb বা ক্রিয়া সংঘটিত হওয়ায় সময়কে Present Tense বলে।

Present Tense চার প্রকার। যথা:
a. Present Indefinite Tense (সাধারণ বর্তমান কাল)
b. Present Continuous Tense (ঘটমান বর্তমান কাল)
c . Present Perfect Tense (পুরাঘটিত বর্তমান কাল)
d. Present Perfect Continuous Tense (পুরাঘটিত ঘটমান বর্তমান কাল)

a. Present Indefinite Tense (সাধারণ বর্তমান কাল) :
সাধারণ কোন কাজ বর্তমানে সম্পন্ন হয়, কিন্তু কাজটির সমাপ্তি কোনটিরই নির্দেশ করে না, এরূপ বোঝাতে Verb এর যে রূপ হয় তাকে Present Indefinite Tense বলে।

চেনার উপায় : বাংলা সাধু ভাষায় ক্রিয়ার শেষে ও মাঝে ল, ত, ম, ব, তে, য়া নি ব্যতীত অন্য বর্ণ থাকলে Present Indefinite Tense হয়।

Structure : Subject + Verb (s/es) + Extension.
Example :
– অামি চিঠি লিখি।
I write a letter
– অামরা চিঠি লিখি।
We write a letter
– তুমি/তোমরা চিঠি লিখ।
You write a letter.
– সে চিঠি লিখে।
He/She writes a letter.
– নাসিমা চিঠি লিখে।
Nasima writes a letter.

Note : Subject Third Person Singular Number হলে Verb এর সাথে s/es যোগ করতে হয়।

Example : Ratul goes to school.

b. Present Continuous Tense (ঘটমান বর্তমান কাল) :
সাধারণত বর্তমানে কোন কাজ চলছে কিন্তু শেষ হয়নি, এরূপ বোঝাতে Verb এর যে রূপ হয় তাকে Present Continuous Tense বলে।

চেনার উপায় : বাংলা সাধু ভাষায় বা‌ক্যে ক্রিয়ায় মা‌ঝে তে থাকে।
উদাহরণ :
– অাকাশ ভাত খাই তে ছে (খাচ্ছে)।
– রুনু ঘুড়ি উড়াই তে ছে (উড়াচ্ছে)।

Structure : Subject + am/is/are + Verb এর Present Participle + Extension
Example :
– অামি অামার বাসার কাজ করিতেছি।
I am doing my homework.
– অামরা একটি মুভি দেখিতেছি।
We are watching a movie.
– তুমি/তোমরা একটি গান গাইতেছ।
You are singing a song.
– সে একটি চিঠি লিখিতেছে।
– He/She is writing a letter.
– তারা বই পড়িতেছে।
They are reading books.

Note : Subject First Person Singular Number হলে Auxiliary Verb ‘am ‘ Subject Third Person Singular Number হলে Auxiliary Verb ‘is’ বসে। বাকি অন্য Subject এর ক্ষেত্রে Auxiliary Verb ‘are’ বসে।

c . Present Perfect Tense (পুরাঘটিত বর্তমান কাল) :
কোন কাজ এই মাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনও বর্তমান অাছে এরূপ বোঝাতে Verb এর যে রূপ হয় তাকে Present Perfect Tense বলে।

চেনার উপায় : বাংলা সাধু ভাষায় বা‌ক্যের মা‌ঝে  ক্রিয়ায় য়া থাকে।

উদাহরণ :
– সে নাস্তা করি য়াছে (করেছে)।
– তুহিন পরীক্ষা দি য়াছে (দিয়েছে)।

Structure : Subject + have/has + Verb এর Past Participle Form + Extension.

Example :
– অামি অামার অাঙ্গুল কাটিয়া ফেলিয়াছি।
I have cut my finger.
– তুমি/তোমরা সব বিস্কুট খেয়ে ফেলিয়াছ।
You have eaten all the biscuits.
– সে/হাসিনা বইটি কিনিয়াছে।
He/She/Hasina has bought the books.
– তারা মেলাই গিয়াছে।
They have gone to fair.

Note : Subject Third Person Singular Number হলে Auxiliary Verb হিসেবে has বসে। বাকি অন্য Subject এর ক্ষেত্রে Auxiliary Verb হিসেবে have বসে।

d. Present Perfect Continuous Tense (পুরাঘটিত ঘটমান বর্তমান কাল) :
অতীতে কোন কাজ শুরু হয়ে এখনো চলছে এরূপ বোঝাতে Verb যে রূপ হয় তাকে Present Perfect Continuous Tense বলে।

চেনার উপায় : বাংলা সাধু ভাষায় বাক্যে Perfect এর জন্য ‘য়া’ এবং Continuous এর জন্য ‘তে’ থাকে।

উদাহারণ : ঘোড়াটি দ্রুতবেগে চলিয়া যাইতেছে (চলে যাচ্ছে)

Structure : Subject + have/has + been + Verb এর Present Participle + Extension

Example :
– অামি/অামরা দুই দিন ধরিয়া এ কাজটি করিতেছি।
I/We have been doing this work for two days
– তুমি/তোমরা পাঁচ বছর ধরিয়া/যাবৎ এ শহরে বাস করিতেছ।
You have been living in this town for five years.
– সে/হাসান এ মাস ধরিয়া রোজা রাখিতেছে।
He/She/Hasan has been keeping fast for one month
– তারা সারা বিকাল ধরিয়া ক্রিকেট খেলিতেছে।
They have been playing cricket all the evening.

2. Past Tense (অতীত কাল) :
অতীতে Verb বা ক্রিয়া সংঘটিত হওয়ায় সময়কে Present Tense বলে।

Past Tense চার প্রকার। যথা:
a. Past Indefinite Tense (সাধারণ অতীত কাল)
b. Past Continuous Tense (ঘটমান অতীত কাল)
c . Past Perfect Tense (পুরাঘটিত অতীত কাল)
d. Past Perfect Continuous Tense (পুরাঘটিত ঘটমান অতীত কাল)

a. Past Indefinite Tense (সাধারণ অতীত কাল) :
সাধারণ কোন কাজ অতী‌তে সম্পন্ন হয়ে‌ছিল, কিন্তু কাজটির সমাপ্তি কোনটিরই নির্দেশ করে না, এরূপ বোঝাতে Verb এর যে রূপ হয় তাকে Past Indefinite Tense বলে।

চেনার উপায় : বাংলা সাধু ভাষায় ক্রিয়ার শেষে ল, ত, ম এবং নি থাকলে Present Indefinite Tense হয়।

Structure : Subject + Verb এর Past Form + Extension.
Example :
– অামি ভাত খেলাম।
I ate rice.
– অামরা ভাত খেলাম।
We ate rice
– তুমি/তোমরা ভাত খে‌লে।
You ate rice.
– সে ভাত খেল।
He/She ate rice.
– নাসিমা ভাত খেল
Nasima ate rice.

b. Past Continuous Tense (ঘটমান অতীত কাল) :
সাধারণত অতী‌তকা‌লে কোন কাজ চলছিল এরূপ বোঝাতে Verb এর যে রূপ হয় তাকে Past Continuous Tense বলে।

চেনার উপায় : বাংলা সাধু ভাষায় বা‌ক্যে ক্রিয়ায় শে‌ষে Past এর জন্য 'ল/ত/ম'  Continuous এর জন্য ক্রিয়ার মা‌ঝে 'তে' থা‌কে।
উদাহরণ :
- পা‌খি‌টি অাকা‌শে উড় তে ছি (উড়‌ছিল)।
– তারা মা‌ঠে ফুটবল খেল‌ তে ছি (খেল‌ছিল)।

Structure : Subject + was/were + Verb এর Present Participle + Extension
Example :
– অামি অামার বাসার কাজ করিতেছিলাম।
I was doing my homework.
– অামরা একটি মুভি দেখিতেছিলাম।
We were watching a movie.
– তুমি/তোমরা একটি গান গাইতেছিলে।
You were singing a song.
– সে/রানা একটি চিঠি লিখিতেছিল।
– He/She/Rana was writing a letter.
– তারা বই পড়িতেছিল।
They were reading books.

Note : Subject First Person Singular Number ও Third Person Singular Number হলে Auxiliary Verb হি‌সে‌বে ‘was’ বসে। বাকি অন্য Subject এর ক্ষেত্রে Auxiliary Verb হি‌সে‌বে ‘were’ বসে।

c . Past Perfect Tense (পুরাঘটিত অতীত কাল) :
অতীত কা‌লে দু‌টি কাজ সংঘ‌টিত হ‌লে, যে কাজ‌টি অ‌পেক্ষাকৃত পূ‌র্বে সংঘ‌টিত হ‌য়ে‌ছিল সে‌টি বোঝা‌তে Verb এর যে রূপ হয় তাকে Past Perfect Tense বলে।

চেনার উপায় : বাংলা সাধু ভাষায় বা‌ক্যে Past এর জন্য ক্রিয়ার শেষে 'ল/ত/ম' থা‌কে এবং Perfect এর জন্য ক্রিয়ায় মা‌ঝে 'য়া' থাকে।
উদাহরণ :
– সে নাস্তা করি য়া ছি (করেছিল)।
– তুহিন পরীক্ষা দি য়া ছি (দিয়েছিল)।

Structure : Subject + had + Verb এর Past Participle Form + Extension.
Example :
– অামি অামার অাঙ্গুল কাটিয়া ফেলিয়া ছিলাম।
I had cut my finger.
– অামরা মা‌ঠে ধান কা‌টিয়া‌ছিলাম।
We had cut paddy in the field.
– তুমি/তোমরা সব বিস্কুট খাইয়া‌ছি‌লে।
You had eaten all the biscuits.
– সে/হাসিনা বইটি কিনিয়াছিল।
He/She/Hasina had bought the books.
– তারা মেলায় গিয়াছিল।
They had gone to fair.

d. Past Perfect Continuous Tense (পুরাঘটিত ঘটমান অতীত কাল) :
অতীতকা‌লে দীর্ঘ সময় ধ‌রে কোন এক‌টি কাজ চল‌ছিল এরূপ বোঝাতে Verb যে রূপ হয় তাকে Past Perfect Continuous Tense বলে।

চেনার উপায় : বাংলা সাধু ভাষায় বাক্যে Past এর জন্য ক্রিয়ার শে‌ষে 'ল/ত/ম' Perfect এর জন্য ‘য়া’ এবং Continuous এর জন্য ‘তে’ থাকে।
উদাহারণ : ঘোড়াটি দ্রুতবেগে চলি য়া যাই তে ছি (চলে যাচ্ছিল)

Structure : Subject + had + been + Verb এর Present Participle + Extension
Example :
– অামি/অামরা দুই দিন ধরিয়া এ কাজটি করিতেছিলাম।
I/We had been doing this work for two days
– তুমি/তোমরা পাঁচ বছর ধরিয়া/যাবৎ এ শহরে বাস করিতেছি‌লে।
You had been living in this town for five years.
– সে/হাসান এ মাস ধরিয়া রোজা রাখিতেছিল।
He/She/Hasan had been keeping fast for one month
– তারা সারা বিকাল ধরিয়া ক্রিকেট খেলিতেছিল।
They had been playing cricket all the evening.

3. Future Tense (ভ‌বিষ্যত কাল) :
ভ‌বিষ্য‌তে verb বা ক্রিয়া সংঘটিত হওয়ায় সময়কে Future Tense বলে।

Future Tense চার প্রকার। যথা:
a. Future Indefinite Tense (সাধারণ ভ‌বিষ্যত কাল)
b. Future Continuous Tense (ঘটমান ভ‌বিষ্যত  কাল)
c . Future Perfect Tense  (পুরাঘ‌টিত ভ‌বিষ্যত কাল)
d. Future Perfect Continuous Tense (পুরাঘটিত ঘটমান ভ‌বিষ্যত কাল)

a. Future Indefinite Tense (সাধারণ ভ‌বিষ্যত কাল) :
ভ‌বিষ্য‌তে কোন কাজ সংঘ‌টিত  হ‌বে এরূপ বোঝাতে Verb এর যে রূপ হয় তাকে Future Indefinite Tense বলে।

চেনার উপায় : বাংলা সাধু ভাষায় ক্রিয়ার শেষে 'ব' থাকলে Future Indefinite Tense হয়।
উদাহরণ : সে বিষয়‌টি অা‌লোচনা কর‌বে

Structure : Subject + shall/will Verb এর Present Form + Extension.
Example :
– অামি তোমার সাক্ষাৎ করব।
I shall meet you.
– অামরা তোমার জন্য অ‌পেক্ষা করব।
We will wait for you.
– তুমি/তোমরা বিদ্যাল‌য়ে যা‌বে।
You will go to school.
– সে পরীক্ষায় পাশ কর‌বে ।
He/She will pass the examination.
– নাসিমা একটি চিঠি লিখ‌বে।
Nasima will write a letter.

Note : Subject First Person Singular Number হলে Auxiliary Verb হি‌সে‌বে shall ব‌সে। বা‌কিগু‌লো‌তে will বসে।

b. Future Continuous Tense (ঘটমান  কাল) :
ভ‌বিষ্য‌তে কোন কাজ সংঘ‌টিত হ‌বে এবং উহা কিছু সময় ধরে চল‌তে থাক‌বে, এরূপ বোঝাতে Verb এর যে রূপ হয় তাকে Future Continuous Tense বলে।

চেনার উপায় : বাংলা সাধু ভাষায় বা‌ক্যে ক্রিয়ায় শে‌ষে Future এর জন্য ''  Continuous এর জন্য ক্রিয়ার মা‌ঝে 'তে' থা‌কে।
উদাহরণ :
- পা‌খি‌টি অাকা‌শে উ‌ড়িতে  থা‌কি‌বে।
– তারা মা‌ঠে ফুটবল খেলিতে ছি

Structure : Subject + shall be/will be + Verb এর Present Participle + Extension
Example :
– অামি অামার বাসার কাজ করিতে থা‌কিব।
I shall be doing my homework.
– অামরা একটি মুভি দেখিতে থা‌কিব।
We will be watching a movie.
– তুমি/তোমরা একটি গান গাইতে থাকি‌বে।
You will be singing a song.
– সে/রানা একটি চিঠি লিখিতে থা‌কি‌বে।
– He/She/Rana will be writing a letter.
– তারা বই পড়িতে থা‌কি‌বে।
They will be reading book

c . Future Perfect Tense (পুরাঘটিত ভ‌বিষ্যত কাল) :
সাধারণত ভ‌বিষ্য‌তে এক‌টি কা‌জের পূ‌র্বে অপর এক‌টি কাজ সম্পন্ন হ‌বে,  যে কাজ‌টি অ‌পেক্ষাকৃত পূ‌র্বে সংঘ‌টিত হ‌বে সেটি  বোঝা‌তে Verb এর যে রূপ হয় তাকে Future Perfect Tense বলে।

চেনার উপায় : বাংলা সাধু ভাষায় বা‌ক্যে Future এর জন্য ক্রিয়ার শেষে 'ব' থা‌কে এবং Perfect এর জন্য ক্রিয়ায় মা‌ঝে 'য়া' থাকে।
উদাহরণ :
– সে নাস্তা করি য়া থা‌কি‌বে।
– তুহিন পরীক্ষা দিয়া থাক‌বে।

Structure : Subject + shall have/will have + Verb এর Past Participle Form + Extension.
Example :
– অামি কাজ‌টি শেষ ক‌রিয়া থা‌কিব।
I shall have finished the work.
– অামরা বাস স্টেশ‌নে পৌ‌ছিয়া থা‌কিব।
We will have reached the bus station.
– তুমি/তোমরা শে‌রে বাংলার নাম শু‌নিয়া থা‌কি‌বে।
You will have heard the name of Shere Bangla.
– সে/হাসিনা বইটি কিনিয়া থা‌কি‌বে।
He/She/Hasina will have bought the books.
– তারা তোমার জন্য অ‌পেক্ষা ক‌রিয়া থা‌কি‌বে।
They will have waited for you.

d. Future Perfect Continuous Tense (পুরাঘটিত ঘটমান ভ‌বিষ্যত কাল) :
ভ‌বিষ্যতকা‌লে অা‌গে ও প‌রে সংগ‌ঠিত হ‌বে এরূপ দু‌টি কা‌জের ম‌ধ্যে যে কাজ‌টি অা‌গে সংগ‌ঠিত হ‌বে এবং দীর্ঘ সময় ধ‌রে চল‌তে থাক‌বে তা বোঝাতে Verb যে রূপ হয় তাকে Future Perfect Continuous Tense বলে।

চেনার উপায় : বাংলা সাধু ভাষায় বাক্যে Future এর জন্য ক্রিয়ার শে‌ষে '' Perfect এর জন্য ‘য়া’ এবং Continuous এর জন্য ‘তে’ থাকে।
উদাহারণ : গা‌ড়ি‌টি দ্রুতবেগে চলিয়া যাইতে থা‌কি‌বে।

Structure : Subject + shall/will + have been + Verb এর Present Participle + Extension
Example :
– অামি/অামরা দুই দিন ধরিয়া এ কাজটি করিতে থা‌কিব।
I/We shall have been doing this work for two days
– তুমি/তোমরা পাঁচ বছর ধরিয়া/যাবৎ এ শহরে বাস করিতে থা‌কি‌বে।
You will have been living in this town for five years.
– সে/হাসান এ মাস ধরিয়া রোজা রাখিতে থা‌কি‌বে।
He/She/Hasan will have been keeping fast for one month
– তারা সারা বিকাল ধরিয়া ক্রিকেট খেলিতে থা‌কি‌বে।
They will been playing cricket all the evening.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন