রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

Fundamental of Learning English

Sentence এ ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর Word গুলিকে Parts of Speech বলে।
Parts of Speech এর প্রকারভেদ :
ইংরেজিতে Parts of Speech আট প্রকার। যথা :

NOUN

যে word দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ, কোন কিছুর সমষ্টি, বা গুণের নাম বোঝায় তাকে Noun বলে ।
Noun এর প্রকারভেদ :
Noun কে পাঁচ প্রকার। যথা :
1.Proper Noun (বিশেষ নাম):
যে word দ্বারা কোন একটি বিশেষ ব্যক্তি, বস্তু, প্রাণি বা স্থানের নামকে বোঝায় তাকে Proper Noun বলে l
Example : Ashoka was a noble king
2.Common Noun (জাতিবাচক নাম):
যে word দ্বারা কোন একটি জাতিবাচক সাধারন নামকে বোঝায় তাকে Common Noun বলে l
Example : Rita is a poor girl .
3. Collective Noun(সমষ্টিবাচক নাম):
যে word দ্বারা সমজাতীয় কিছু ব্যাক্তি বা বিষয়ের সমষ্টিকে বোঝায় তাকে Collective Noun বলে।
Example : The army is formed with discipline.
4.Material Noun (বস্তুবাচক নাম):
যে word দ্বারা কোন পদার্থ বা বস্তুর নামকে বোঝায় তাকে Material Noun বলে l
Example : This chair is made of wood .
5. Abstract Noun (গুণবাচক নাম):
যে word দ্বারা কোন গুন, কাজ বা অবস্থা বোঝায় তাকে Abstract Noun বলে l
Example : Honesty is the best policy.

PRONOUN

Noun-এর পরিবর্তে যে Word ব্যবহৃত হয়, তাকে Pronoun বলে।
Pro= পরিবর্তে, Noun= বিশেষ্য; তাই Noun-এর পরিবর্তে যে Word বসে তাকে Pronoun বলে।
একই Noun বরাবর ব্যবহার করলে শ্রুতিকটু হয়। তাই একই Noun বারবার ব্যবহার না করে বাক্যকে শ্রুতিমধুর করার জন্য Noun এর পরিবর্তে Pronoun ব্যবহার করা হয়।
Example:
Shiraj is a boy.
Shiraj is going to school.
He is going to school.(Pronoun)
Shiraj is an intelligent boy.
He is an intelligent boy.(Pronoun)
Number of Pronoun :
Pronoun এক বা একাধিক সংখ্যা বোঝানোকে Number of Pronoun বলে।
নিচে Pronoun এর Number দেওয়া হলো:
Singular (একবচন) - Plural (বহুবচন)
I (অামি) - We (অামরা)
Me (অামাকে) - Us (অামাদেরকে)
Mine (অামার) - Ours (অামাদের)
You (তুমি) - You (তোমরা)
You (তোমাকে) - You (তোমাদেরকে)
Yours (তোমার) - Yours (তোমাদের)
He/She (সে) - They (তারা)
Him/Her (তাকে) - Them (তাদেরকে)
Him/Her (তার) - Theirs (তাদের)
Pronoun এর প্রকারভেদ :
Pronoun প্রধানত ৮ প্রকার। যথা :
1. Personal Pronoun (ব্যক্তিবাচক সর্বনাম) :
যে Pronoun কোন ব্যক্তির পরিবর্তে বসে তাকে Personal Pronoun বলে।
Personal Pronoun এর প্রকারভেদ :
> ব্যবহার ও বৈশিষ্ট্যের ভিত্তিতে Personal Pronoun কে তিনভাগে ভাগ করা যায়। যথা:
a. First Personal Pronoun/First Person (উত্তম পুরুষ) :
যে ব্যক্তি অন্য ব্যক্তির কাছে যখন কিছু প্রকাশ করে তখন তাকে First Person বলে। First Person হিসেবে যে সকল Pronoun ব্যবহৃত হয় তাদেরকে First Personal Pronoun বলে।
Example : I, We, Me, Us, Mine, Ours
b. Second Personal Pronoun/Second Person (মধ্যম পুরুষ) :
বক্তা বলার সময় যার কাছে বলে বা যে বক্তার কথা শোনে তাকে Second Person বলে। Second Person হিসেবে ব্যবহৃত Pronoun গুলোকে Second Personal Pronoun বলে।
Example: You, Yours
c. Third Personal Pronoun/Third Person (নাম পুরুষ) :
বক্তা ও শ্রোতা যখন অন্য কোন ব্যক্তি সম্পর্কে কথা বলে তখন সেই অন্য ব্যক্তিকেই Third Person বলে। Third Person হিসেবে ব্যবহৃত Pronoun গুলোকে Third Personal Pronoun বলে।
Example : He, She, They, Him, Her, Them, Theirs, It
> রূপ ও ব্যবহার ভেদে Personal Pronoun তিন ভাগে বিভক্ত। যথা:
a. Normative Case of Personal Pronoun :
যে সকল Personal Pronoun Subject রুপে ব্যবহৃত হয় সেগুলোকে Normative Case of Personal Pronoun বলে।
Example : I, We, Thou, You, He, She, It, They
b. Objective Case of Personal Pronoun :
যে সকল Personal Pronoun Object রুপে ব্যবহৃত হয় সেগুলোকে Objective Case of Personal Pronoun বলে।
Example: Me, Us, Thee, You, Him, Her, It, Them.
c. Possessive Case of Personal Pronoun :
যে সকল Personal Pronoun Possessive রুপে ব্যবহৃত হয় সেগুলোকে Possessive Case of Personal Pronoun বলে।
Example: Mine, Ours, Thine, Yours, Theirs.
নিচে Personal Pronoun এর তিনটি Case দেওয়া হলো :
Normative - Object - Possessive
I (আমি) - Me (আমাকে) -  Mine (আমার)
We (আমরা) - Us (আমাদেরকে) - Ours (আমাদের)
You (তুমি) - You (তোমাকে) - Yours (তোমার)
He (সে (পুঃ) - Him (তাকে) - Him (তার)
She (সে (স্ত্রী) - Her (তাকে) - Her (তার)
They (তারা) - Them (তাদেরকে) - Theirs (তাদের)
It (ইহা) - It (ইহাকে) - Its (ইহার)
Note : Personal Pronoun কখনো Subject রূপে কখনো Object রূপে বাক্যে ব্যবহার হয়।
নিচে Person, Number ও Case সহ Personal Pronoun গুলো নিচে দেওয়া হলো :
Case - First Person - Second Person - Third Person
Singular - Plural Singular - Plural Singular - Plural
Normative - I - We You You He/She/It - They
Objective - Me - Us You - You Him/Her/It - Them
Possessive - Mine - Ours Yours Yours Him/Her/Its - Theirs
2. Reflexive Pronoun
Myself-আমি নিজে। Herself সে নিজে।You self-তুমি নিজে। Him self সে নিজে। Ourselves-আমরা নিজে। I have harmed myself. – আমি নিজেই নিজের ক্ষতি করেছি । Joy blamed himself. – জয় নিজেকে দোষ দিল।
3. Interrogative pronoun (প্রশ্নবোধক সর্বনাম)
যে pronoun এর সাহায্যে প্রশ্ন করা যায় তাকে Interrogative pronoun বলে।
Examples: What (কি) Which (কোনটি) Why (কেন) Who (কে/কারা) Where (কোথায়) When (কখন) How (কেমন) Whom (কাকে)
What does he want? – সে কি চায়?
Whom do you love most? – তুমি কাকে সবচেয়ে বেশি ভালবাস?
Note : Interrogative pronoun এর পর অবশ্যই verb বসবে।
4. Relative Pronoun (সম্বন্ধ বাচক সর্বনাম ) :
কোন pronoun আবার কোন noun বা pronoun এর পরে বসে তার সহিত সম্পর্ক স্থাপন করে তাকে Relative Pronoun বলে।
Examples: What- কি, Who – কে/কারা, When- কখন, Where- কোথায়, Which- কোনটি, That- যে।
He is my brother who came here. (সে আমার ভাই যে এখানে এসেছিল)
(Noun)
This is the fan Which I want to buy. (এই হয় পাখাটি যেটি আমি কিনতে চাই)
(Noun)
Note : Relative Pronoun ও Interrogative Pronoun দেখতে একরকম হলেও এদের ব্যবহার ভিন্ন।

VERB

Sentence এ ব্যবহৃত যে সব Word দ্বারা কোন কাজ করাকে বোঝায় তাকে Verb বলে।
Verb এর প্রকারভেদ : Verb দুই প্রকার। যথা :
1. Finite Verb (সমাপিকা ক্রিয়া) :
যে সব Verb দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তাকে Finite Verb বলে।
Example :
I go to school.
Kamal plays football.
Finite Verb এর বৈশিষ্ট্য :
- Sentence এর অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়।
- বক্তার বক্তব্য পূর্ণাঙ্গররূপে ব্যক্ত করে।
- Subject এর Person, Number, Tense অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়।
Finite এর প্রকারভেদ :
Finite Verb দুই প্রকার। যথা :
a. Principal Verb (প্রধান ক্রিয়া) :
যে Verb নিজেই স্বাধীনভাবে অন্য Verb এর সাহায্য ছাড়াই ক্রিয়া সম্পাদন করে তাকে Principal Verb বলে।
Example :
You go
They play in the field.
Principal Verb এর প্রকারভেদ :
Principal Verb দুই প্রকার। যথা :
I. Transitive Verb (সকর্মক ক্রিয়া) :
যে সমস্ত Verb এর Object বা কর্ম থাকে তাদেরকে Transitive Verb বলে।
Example :
The baby is drinking milk.
I have bought a book.
Transitive Verb এর বৈশিষ্ট্য :
- Subject এর পরে বসে
-  প্রতিটি Verb এর পরে এক বা একাধিক Object থাকে।
- Tense ও Subject এর Person, Number অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে।
II. Intransitive Verb (অকর্মক ক্রিয়া) :
যে Verb এর Object বা কর্ম থাকে না তাদেরকে Intransitive Verb বলে।
Example :
The girl went to school.
Birds fly in the sky.
Intransitive Verb এর বৈশিষ্ট্য :
- এরা প্রায়ই Sentence এর শেষে বসে।
- এদের পরে কোনো Object থাকে না।
- Tense ভেদে Subject এর Person  ও Number অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে।  
b. Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া) :
Sentence এ ব্যবহৃত যে সব Verbs Principal Verbs এর ভাব ও অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য Principal Verbs কে সহায়তা করে, সে সকল Verb কে Auxiliary Verb বলে।
Auxiliary Verb এর বৈশিষ্ট্য :
- Auxiliary Verbs Sentence এ ব্যবহৃত হয়ে নিজে কোন অর্থ প্রকাশ করে না।
- Auxiliary Verbs Sentence এর ভাব ও অর্থ প্রকাশ করতে Principal Verb কে সহয়তা করে।
- Auxiliary Verbs Tense, Voice ও Mood এর রূপ গঠনের জন্য Principal Verb কে সহয়তা করে।
Auxiliary Verb এর তালিকা :
am, is, are, was, were, be, being, been, have, has, had, shall, should, will, would, may, might, can, could, do, does, did, used (to), ought (to), dare (to)
Auxiliary Verb এর প্রকারভেদ :
Auxiliary Verb সমূহকে দুই ভাগে ভাগ করা যায়। যথা :
I. Primary Auxiliaries/Tense Auxiliaries :
যে Verb গুলোকে বাক্যে Helping বা Auxiliary এবং কখনো কখনো Ordinary  Verb হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে Primary Auxiliaries/Tense Auxiliaries বলে।
Primary Auxiliaries/Tense Auxiliaries গুলো নিম্নরূপ :
Verb to be     : am, is, are, was, were
Verb to have : have, has, had
Verb to do     : do, does, did
II. Modal Auxiliaries :
ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে Mood বা ধরণ বুঝানোর জন্য যে Auxiliaries ব্যবহৃত হয় সেগুলোকে Modal Auxiliaries বলে।
Modal Auxiliaries গুলো নিম্নরূপ :
shall, should, will, would, may, might, can, could, used (to), ought (to), dare (to)
2. Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া) :
যে Verb দ্বারা কোন বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না এবং Subject এর Number ও Person দ্বারা যে Verb এর কোন রূপের পরিবর্তন হয় না তাকে Non-finite Verb বলে।
Non-finite Verb এর প্রকারভেদ :
Non-finite Verb তিন ভাগে বিভক্ত। যথা :
a. Gerund :
Gerund হল verb+ing যার মধ্যে Noun ও Verb এর শক্তি কাজ করে। একে Double Parts of Speech ও বলা হয়।
Example :
Swimming is a good exercise.
Sleeping is necessary to life.
She is fond of reading poems.
b. Participle :
Verb যে রূপ একসঙ্গে Verb ও Adjective এর কার্য সম্পন্ন করে তাকে Participle বলে। 
Participle এর প্রকারভেদ :
Participle তিন প্রকার। যথা :
I. Present Participle :
Verb এর ing form যখন Verb ও Adjective এর কাজ করে তখন তাকে Present Participle বলে।
Example :
The book is interesting.
II. Past Participle :
যে Participle দ্বারা অতীতে কোন কাজ সম্পন্ন হয়েছে বোঝায় তাকে Past Participle বলে।
Example :
I got a decorated room.
She had gone there.
III. Perfect Participle :
যদি Verb এর Past Participle এর পূর্বে having যুক্ত হয়ে Adjective ও Verb এর কার্য সম্পাদন করে কখন তাকে Perfect Participle বলে।
Example :
The sun having risen, the fog disappeared.
c. Infinitive :
Verb এর Present form এর অাগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
Example :
To tell a lie is a great sin.
I come to see you.

Subject Verb Agreement

Rule-1 : Subject এর Number ও Person অনুযায়ী Auxiliary Verb গুলো Ordinary Verb/Tense Auxiliaries/Modals হিসেবে ব্যবহৃত হয়।
a. Subject যদি First Person Singular Number হয় তাহলে Auxiliary Verb হিসেবে am, was, have, shall বসে।
b. Subject যদি First Person Plural Number হয় তাহলে Auxiliary Verb হিসেবে are, were, have, will বসে।
c. Subject যদি Second Person হয় তাহলে Auxiliary Verb হিসেবে are, were, have, will বসে।
d. Subject যদি Third Person Singular Number হয় তাহলে Auxiliary Verb হিসেবে is, was, has, will বসে।
e. Subject যদি Third Person Plural Number হয় তাহলে Auxiliary Verb হিসেবে are, were, have, will বসে।
Rule-2 : Subject যদি 3rd Person Singular Number হয় তাহলে Present Indefinite Tense এ Verb এর সাথে s/es যোগ করতে হয়।
Rule-3 : একটি Infinitive, Gerund, Verbal Noun, Clause বা Phrase যদি কোন Sentence এর Subject হয় তবে, Verb Singular Form হবে।
Example :
- To err is human. (Infinitive)
- Swimming is a good exercise. (Gerund)
- The reading of history is interesting. (Verbal Noun)
- What Ratul says is not true. (Clause)
- How to do this is a difficult questions. (Phrase)
Rule-4 : দুই বা ততোধিক Singular Noun 'And' দ্বারা যুক্ত হলে, তাদের Verb Plural হবে।
Example :
You and I are two friends.
Sohel and Rasel are two brothers.
NB: কিন্তু and দ্বারা যুক্ত Noun গুলো যদি একই ব্যক্তিকে বা বস্তু বা ভাব প্রকাশ করে তবে তাদের Verb টি Singular হয়।
Example :
- The Headmaster and Secretary has told this.
- Bread and Butter is my favourite breakfast.
Rule-5 : Either……or ও Neither …… or দ্বারা Singular ও Plural Number যুক্ত হলে or ও not এর পরে যে Noun বা Pronoun বসে সে Noun বা Pronoun অনুসারে Verb হয়।
Example :
- Either you or he is guilty.
- Neither you nor your brother was present.
- Either he or his brothers have done this.
- Neither the bus or the rickshaws were on the road.
Rule-6 : Either, Neither, Each, Everyone, Many a এর পরে অবশ্যই Singular Verb বসে।
Example :
- Either of the girls has done the work.
- Neither of the boys had got a prize.
- Everyone of the boys was given a prize.
Rule-7 : যে সব Noun অাকৃতিতে Plural কিন্তু অর্থের দিক দিয়ে Singular তাদের পরে Singular Verb বসে।
Example :
- The ill news runs apace.
- Physics is my favourite subject.
Rule-8 : যে সব Noun অাকৃতিতে Singular কিন্তু অর্থের দিক দিয়ে Plural, তাদের পরে Plural Verb বসবে।
Example :
- Cattle are grazing in the field.
- The peasantry of Bangladesh are poor.
Rule-9 : Collective Noun এর পরে Singular Verb বসবে।
Example :
- The class is suspended for heavy rainfall.
- The jury was unanimous in its opinions.
কিন্তু Collective Noun এর ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথক পৃথক বুঝালে তার পরে Plural Verb বসে।
Example :
- The class are divided in this matter.
- The jury were divided in their opinions.
Rule-10 : যদি কোন পুস্তক বা দেশের নাম Plural এর মত হয় তবে তাদের পরে Singular Verb বসবে।
Example :
- The Arabian Nights is very famous.
- The United States of America is a rich country.
Rule-11 : Adjective এর Plural হয় না। কিন্তু Adjective এর পূর্বে the বসলে তা Plural হিসেবে গণ্য হয় এবং তার পরে Plural Verb বসে।
Example :
- The rich are not always happy.
- The poor are born to suffer.
Rule-12 : একটি নির্দিষ্ট পরিমাণ দুরত্ব বা পরিমাণ বুঝালে Subject Plural হলেও তার পরে Singular Verb বসে।
Example :
- Ninety miles is a long distance
- Fifty thousand taka is a big amount.
Rule-13 : দুটি Noun Each, Every বা No দ্বারা বিশেষিত হলেও যদি তাদেরকে And দ্বারা যুক্ত করা হয় তবে Verb Singular হবে।
Example :
- Each boy and each girl has got prize.
- Every man and every woman was given monetary help.
Rule-14 : Most ও Majority কে Plural হিসেবে গণ্য করা বলে এদের পরে Plural Verb বসে।
Example :
- Most of the people of Bangladesh are poor.
- The Majority of the people are famous.
Rule-15 : A large number এর পরে Verb Plural হবে এবং The number of এর পরে Verb Singular হবে।
Example :
- A large number of girls were present there.
- The number of girls was large.
Rule-16 : One of এর পরে Plural Common Number বসে।
Example :
- Shakespeare was one of the greatest dramatists.
Rule-17 : Lest এর পরে সর্বদাই Should বসে।
Example :
- Make haste lest you should miss the bus.
- I studied hard lest I should fail.
Rule-18 : যদি বিভিন্ন Number অথবা Person এর Subject 'and' দ্বারা যুক্ত হয় তাহলে Person অনুযায়ী Subject বসাবার সাধারণ নিয়ম - প্রথমে 2nd Person, পরে 3rd Person ও শেষে 1st Person হয়।
Example :
- You, he and I are friends.
- You and I would enjoy the TV.
কিন্তু দোষ স্বীকারের ক্ষেত্রে বিপরীত পদ্ধতি হয়।
Example :
- I, he and you have done the mischief.

TENSE

Verb বা ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কালকে Tense বলে।
Tense এর প্রকারভেদ :
Tense প্রধানত তিন প্রকার। যথা :
1. Present Tense (বর্তমান কাল) :
বর্তমানে Verb বা ক্রিয়া সংঘটিত হওয়ায় সময়কে Present Tense বলে।
Present Tense তিন প্রকার। যথা:
a. Present Indefinite Tense () :
সাধারণ কোন কাজ বর্তমানে সম্পন্ন হয়, কিন্তু কাজটির সমাপ্তি কোনটিরই নির্দেশ করে না, এরূপ বোঝাতে Verb এর যে রূপ হয় তাকে Present Indefinite Tense বলে।
চেনার উপায় : বাংলা ক্রিয়ার শেষে ও মাঝে , ত, ম, ব, তে, য়া ব্যতীত অন্য বর্ণ থাকলে Present Indefinite Tense বলে।
Structure : Subject + Verb (s/es) + Extension.
Example :
- অামি চিঠি লিখি।
I write a letter
- অামরা চিঠি লিখি।
We write a letter
- তুমি/তোমরা চিঠি লিখ।
You write a letter.
- সে চিঠি লিখে।
He/She writes a letter.
- নাসিমা চিঠি লিখে।
Nasima writes a letter.

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

Subject Verb Agreement

Rule-1 : Subject এর Number ও Person অনুযায়ী Auxiliary Verb গুলো Ordinary Verb/Tense Auxiliaries/Modals হিসেবে ব্যবহৃত হয়।
a. Subject যদি First Person Singular Number হয় তাহলে Auxiliary Verb হিসেবে am, was, have, shall বসে।
b. Subject যদি First Person Plural Number হয় তাহলে Auxiliary Verb হিসেবে are, were, have, will বসে।
c. Subject যদি Second Person হয় তাহলে Auxiliary Verb হিসেবে are, were, have, will বসে।
d. Subject যদি Third Person Singular Number হয় তাহলে Auxiliary Verb হিসেবে is, was, has, will বসে।
e. Subject যদি Third Person Plural Number হয় তাহলে Auxiliary Verb হিসেবে are, were, have, will বসে।
Rule-2 : Subject যদি 3rd Person Singular Number হয় তাহলে Present Indefinite Tense এ Verb এর সাথে s/es যোগ করতে হয়।
Rule-3 : একটি Infinitive, Gerund, Verbal Noun, Clause বা Phrase যদি কোন Sentence এর Subject হয় তবে, Verb Singular Form হবে।
Example :
- To err is human. (Infinitive)
- Swimming is a good exercise. (Gerund)
- The reading of history is interesting. (Verbal Noun)
- What Ratul says is not true. (Clause)
- How to do this is a difficult questions. (Phrase)
Rule-4 : দুই বা ততোধিক Singular Noun 'And' দ্বারা যুক্ত হলে, তাদের Verb Plural হবে।
Example :
You and I are two friends.
Sohel and Rasel are two brothers.
NB: কিন্তু and দ্বারা যুক্ত Noun গুলো যদি একই ব্যক্তিকে বা বস্তু বা ভাব প্রকাশ করে তবে তাদের Verb টি Singular হয়।
Example :
- The Headmaster and Secretary has told this.
- Bread and Butter is my favourite breakfast.
Rule-5 : Either……or ও Neither …… or দ্বারা Singular ও Plural Number যুক্ত হলে or ও not এর পরে যে Noun বা Pronoun বসে সে Noun বা Pronoun অনুসারে Verb হয়।
Example :
- Either you or he is guilty.
- Neither you nor your brother was present.
- Either he or his brothers have done this.
- Neither the bus or the rickshaws were on the road.
Rule-6 : Either, Neither, Each, Everyone, Many a এর পরে অবশ্যই Singular Verb বসে।
Example :
- Either of the girls has done the work.
- Neither of the boys had got a prize.
- Everyone of the boys was given a prize.
Rule-7 : যে সব Noun অাকৃতিতে Plural কিন্তু অর্থের দিক দিয়ে Singular তাদের পরে Singular Verb বসে।
Example :
- The ill news runs apace.
- Physics is my favourite subject.
Rule-8 : যে সব Noun অাকৃতিতে Singular কিন্তু অর্থের দিক দিয়ে Plural, তাদের পরে Plural Verb বসবে।
Example :
- Cattle are grazing in the field.
- The peasantry of Bangladesh are poor.
Rule-9 : Collective Noun এর পরে Singular Verb বসবে।
Example :
- The class is suspended for heavy rainfall.
- The jury was unanimous in its opinions.
কিন্তু Collective Noun এর ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথক পৃথক বুঝালে তার পরে Plural Verb বসে।
Example :
- The class are divided in this matter.
- The jury were divided in their opinions.
Rule-10 : যদি কোন পুস্তক বা দেশের নাম Plural এর মত হয় তবে তাদের পরে Singular Verb বসবে।
Example :
- The Arabian Nights is very famous.
- The United States of America is a rich country.
Rule-11 : Adjective এর Plural হয় না। কিন্তু Adjective এর পূর্বে the বসলে তা Plural হিসেবে গণ্য হয় এবং তার পরে Plural Verb বসে।
Example :
- The rich are not always happy.
- The poor are born to suffer.
Rule-12 : একটি নির্দিষ্ট পরিমাণ দুরত্ব বা পরিমাণ বুঝালে Subject Plural হলেও তার পরে Singular Verb বসে।
Example :
- Ninety miles is a long distance
- Fifty thousand taka is a big amount.
Rule-13 : দুটি Noun Each, Every বা No দ্বারা বিশেষিত হলেও যদি তাদেরকে And দ্বারা যুক্ত করা হয় তবে Verb Singular হবে।
Example :
- Each boy and each girl has got prize.
- Every man and every woman was given monetary help.
Rule-14 : Most ও Majority কে Plural হিসেবে গণ্য করা বলে এদের পরে Plural Verb বসে।
Example :
- Most of the people of Bangladesh are poor.
- The Majority of the people are famous.
Rule-15 : A large number এর পরে Verb Plural হবে এবং The number of এর পরে Verb Singular হবে।
Example :
- A large number of girls were present there.
- The number of girls was large.
Rule-16 : One of এর পরে Plural Common Number বসে।
Example :
- Shakespeare was one of the greatest dramatists.
Rule-17 : Lest এর পরে সর্বদাই Should বসে।
Example :
- Make haste lest you should miss the bus.
- I studied hard lest I should fail.
Rule-18 : যদি বিভিন্ন Number অথবা Person এর Subject 'and' দ্বারা যুক্ত হয় তাহলে Person অনুযায়ী Subject বসাবার সাধারণ নিয়ম - প্রথমে 2nd Person, পরে 3rd Person ও শেষে 1st Person হয়।
Example :
- You, he and I are friends.
- You and I would enjoy the TV.
কিন্তু দোষ স্বীকারের ক্ষেত্রে বিপরীত পদ্ধতি হয়।
Example :
- I, he and you have done the mischief.

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

Verb

Sentence এ ব্যবহৃত যে সব Word দ্বারা কোন কাজ করাকে বোঝায় তাকে Verb বলে।

Verb এর প্রকারভেদ : Verb দুই প্রকার। যথা :
1. Finite Verb
2. Non finite   Verb

1. Finite Verb (সমাপিকা ক্রিয়া) : যে সব Verb দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তাকে Finite Verb বলে।
Example :
I go to school.
Kamal plays football.

Finite Verb এর বৈশিষ্ট্য :
- Sentence এর অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়।
- বক্তার বক্তব্য পূর্ণাঙ্গররূপে ব্যক্ত করে।
- Subject এর Person, Number, Tense অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়।

Finite এর প্রকারভেদ :
Finite Verb দুই প্রকার। যথা :
a. Principal   Verb
b. Auxiliary   Verb

a. Principal Verb (প্রধান ক্রিয়া) :
যে Verb নিজেই স্বাধীনভাবে অন্য Verb এর সাহায্য ছাড়াই ক্রিয়া সম্পাদন করে তাকে Principal Verb বলে।
Example :
You go
They play in the field.

Principal Verb এর প্রকারভেদ :
Principal Verb দুই প্রকার। যথা :
I. Transitive Verb (সকর্মক ক্রিয়া) :
যে সমস্ত Verb এর Object বা কর্ম থাকে তাদেরকে Transitive Verb বলে।
Example :
The baby is drinking milk.
I have bought a book.

Transitive Verb এর বৈশিষ্ট্য :
- Subject এর পরে বসে
-  প্রতিটি Verb এর পরে এক বা একাধিক Object থাকে।
- Tense ও Subject এর Person, Number অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে।

II. Intransitive Verb (অকর্মক ক্রিয়া) :
যে Verb এর Object বা কর্ম থাকে না তাদেরকে Intransitive Verb বলে।
Example :
The girl went to school.
Birds fly in the sky.

Intransitive Verb এর বৈশিষ্ট্য :
- এরা প্রায়ই Sentence এর শেষে বসে।
- এদের পরে কোনো Object থাকে না।
- Tense ভেদে Subject এর Person  ও Number অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে।  

b. Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া) :
Sentence এ ব্যবহৃত যে সব Verbs Principal Verbs এর ভাব ও অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য Principal Verbs কে সহায়তা করে, সে সকল Verb কে Auxiliary Verb বলে।

Auxiliary Verb এর বৈশিষ্ট্য :
- Auxiliary Verbs Sentence এ ব্যবহৃত হয়ে নিজে কোন অর্থ প্রকাশ করে না।
- Auxiliary Verbs Sentence এর ভাব ও অর্থ প্রকাশ করতে Principal Verb কে সহয়তা করে।
- Auxiliary Verbs Tense, Voice ও Mood এর রূপ গঠনের জন্য Principal Verb কে সহয়তা করে।

Auxiliary Verb এর তালিকা :
am, is, are, was, were, be, being, been, have, has, had, shall, should, will, would, may, might, can, could, do, does, did, used (to), ought (to), dare (to)

Auxiliary Verb এর প্রকারভেদ :
Auxiliary Verb সমূহকে দুই ভাগে ভাগ করা যায়। যথা :
I. Primary Auxiliaries/Tense Auxiliaries :
যে Verb গুলোকে বাক্যে Helping বা Auxiliary এবং কখনো কখনো Ordinary  Verb হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে Primary Auxiliaries/Tense Auxiliaries বলে।

Primary Auxiliaries/Tense Auxiliaries গুলো নিম্নরূপ :
Verb to be     : am, is, are, was, were
Verb to have : have, has, had
Verb to do     : do, does, did

II. Modal Auxiliaries :
ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে Mood বা ধরণ বুঝানোর জন্য যে Auxiliaries ব্যবহৃত হয় সেগুলোকে Modal Auxiliaries বলে।

Modal Auxiliaries গুলো নিম্নরূপ :
shall, should, will, would, may, might, can, could, used (to), ought (to), dare (to)

2. Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া) :
যে Verb দ্বারা কোন বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না এবং Subject এর Number ও Person দ্বারা যে Verb এর কোন রূপের পরিবর্তন হয় না তাকে Non-finite Verb বলে।

Non-finite Verb এর প্রকারভেদ :
Non-finite Verb তিন ভাগে বিভক্ত। যথা :

a. Gerund :
Gerund হল verb+ing যার মধ্যে Noun ও Verb এর শক্তি কাজ করে। একে Double Parts of Speech ও বলা হয়।
Example :
Swimming is a good exercise.
Sleeping is necessary to life.
She is fond of reading poems.

b. Participle :
Verb যে রূপ একসঙ্গে Verb ও Adjective এর কার্য সম্পন্ন করে তাকে Participle বলে। 

Participle এর প্রকারভেদ :
Participle তিন প্রকার। যথা :

I. Present Participle :
Verb এর ing form যখন Verb ও Adjective এর কাজ করে তখন তাকে Present Participle বলে।
Example :
The book is interesting.

II. Past Participle :
যে Participle দ্বারা অতীতে কোন কাজ সম্পন্ন হয়েছে বোঝায় তাকে Past Participle বলে।
Example :
I got a decorated room.
She had gone there.

III. Perfect Participle :
যদি Verb এর Past Participle এর পূর্বে having যুক্ত হয়ে Adjective ও Verb এর কার্য সম্পাদন করে কখন তাকে Perfect Participle বলে।
Example :
The sun having risen, the fog disappeared.

c. Infinitive :
Verb এর Present form এর অাগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
Example :
To tell a lie is a great sin.
I come to see you.

Conjugation of Verb :

Tense বা কাল অনুসারে Verb পরিবর্তন হওয়ার নিয়মকে Conjugation of Verb বলে।
Conjugation of Verb এর প্রকারভেদ :
Conjugation of Verb দুই ভাগে বিভক্ত। যথা :
1. Strong Verb/Irregular Verb :
যে Verb এর মধ্যস্থিত Vowel পরিবর্তনের মাধ্যমে বা শেষে n, en, ne যোগ করে Past বা Past Participle গঠন করা হয়, সেগুলোকে Strong Verb বলে।

Transitive Strong Verb এর Present, Past, Past Participle From নিচে দেওয়া হলো :
Present - Past - Past Participle
Abide (‌মে‌নে চলা) - Abode - Abode
Behold (‌দেখা) - Beheld - Beheld
Bid (অা‌দেশ করা) - Bade - Bid
Find (‌খোজা) - Found - Found
Forsake (ত্যাগ করা) - Forsook - Forsaken
Forbid (‌নি‌ষেধ করা) - Forbade - Forbidden
Go (যাওয়) - Went - Gone
Sing (গান গাওয়া) - Sang - Sung
Take (লওয়া) - Took - Taken
Write (লেখা) - Wrote - Written

Intransitive Strong Verb এর Present, Past, Past Participle From নিচে দেওয়া হলো :
Present - Past - Past Participle
Arise (উঠা) - Arose - Arisen
Awake (জাগা) - Awoke - Awaken
Be (হওয়া) - was/were - Been
Cling (‌লে‌গে থাকা) - Clang - Clung
Come (অাসা) - Came - Come
Creep (হামাগু‌ড়ি‌দেওয়া) - crept - Crept
Fall (প‌তিত হওয়া) - Fell - Fallen
Rise (উঠা) - Rose - Risen

Transitive Verb ও Intransitive Verb উভয় হ‌তে পা‌রে এমন  Strong Verb এর Present, Past, Past Participle From নিচে দেওয়া হলো :
Present - Past - Past Participle
Bear (বহন করা)  - Bore - Borne
Bear (প্রসব করা) - Bore - Born
Become (হওয়া)- Became - Become
Begin (অারম্ভ করা) - Began - Begun
Beat (প্রহার করা)- Beat - Beaten
Bite (কামড়া‌নো) - Bit - Bit
Bind (বাঁধা)- Bound - Bound
Bleed (রক্তপাত হওয়া) - Bled - Bled
Blow (প্রবা‌হিত হওয়া)- Blew - Blown
Break (ভাঙ্গা)  - Broke - Broken
Chide (তিরস্কার করা) - Chad - Chidden
Choose (পছন্দ করা)- Chose - Chosen
Dig (খনন করা)- Dug - Dug
Do (করা) - Did - Done
Draw (অাঁকা) - Drew - Drawn
Drive (চালা‌নো)- Drove - Driven
Eat (খাওয়া) - Ate - Eaten
Feed (খাওয়া‌নো)- Fed - Fed
Fight (যুদ্ধ করা) - Fought - Fought
Fly (ওড়া) - Flew - Flown
Forgive (ক্ষমা করা) - Forgave - Forgiven
Forget (ভু‌লে যাওয়া)- Forgot - Forgotten
Freeze (জ‌মে যাওয়া)- Froze - Frozen
Get (পাওয়া)- Got - Got
Give (দেওয়া) - Gave - Given
Grow (জন্মা‌নো) - Grew - Grown
Hang (ঝুলা‌নো) - Hung - Hung
Hide (লুকা‌নো) - Hid - Hidden
Hold (ধরা, ধারণ করা) - Held - Held
Know (জানা) - Knew - Known
Make (তৈ‌রি করা) - Made - Made
Meet (সাক্ষাৎ করা)- Met - Met
Mistake (ভুল করা)- Mistook - Mistaken
Ride (ঘোড়ায় চড়া) - Rode - Ridden
Ring - Rang - Rung
Reevaluate (পুনরায় মুল্যায়ন করা) - Reevaluated
See (‌দেখা) - Saw - Seen
Sit (বসা)- Sat - Sat
Sink - Sank - Sunk
Shrink - Shrank - Shrunk
Spring (লাফা‌নো) - Sprang  - Sprung
Speak (কথা বলা) - Spoke - Spoken

2. Weak Verb/Regular Verb :
যে Verb এর শেষে d, ed, t যোগ করে Verb এর Past ও Participle গঠন করা হয় তাকে Weak Verb বলে।

Transitive Weak Verb এর Present, Past, Past Participle From নিচে দেওয়া হলো :
Present - Past - Past Participle
Abuse (অপব্যবহার করা) - Abused - Abused
Appropriate (অাত্মসাৎ করা) - Appropriated - Appropriated
Attract (অাকর্ষণ করা) - Attracted - Attracted
Authenticate (প্রমাণ করা)-  Authenticated - Authenticated
Avoid (এ‌ড়ি‌য়ে চলা) - Avoided - Avoided
Awe (অাত‌ঙ্কিত করা) - Awed - Awed
Beautify (সুন্দর করা) - Beautified -  Beautified
Blame (‌দোষ করা) - Blamed - Blamed
Bore (বিরক্ত করা) - Bored - Bored
Borrow (ধার করা)- Borrowed - Borrowed
Brutalize (নিষ্ঠুর ক‌রে তোলা) - Brutalized - Brutalized
Bureaucratise - (অামলাত‌ন্ত্রিক করা) - Bureaucratised - Bureaucratised
Caution (সতর্ক করা) - Cautioned - Cautioned
Civilize (সভ্য করা/মা‌র্জিত করা) - Civilized - Civilized
Commend (প্রশংসা করা/সুপা‌রিশ করা) - Commended - Commended
Complete (সমাপ্ত করা) - Completed - Completed
Comprehend (উপল‌ব্ধি করা) - Comprehended - Comprehended
Constitute (গঠন করা/স্থাপন করা) - Constituted - Constituted
Construct (নির্মাণ করা/গঠন করা) - Constructed - Constructed
Control (‌নিয়ন্ত্রণ করা) - Controlled - Controlled
Correct (‌ঠিক করা/সং‌শোধন করা) - Corrected - Corrected
Create (সৃ‌ষ্টি করা) - Created - Created
Deactivate (‌নি‌ষ্ক্রিয় করা) - Deactivated - Deactivated
Decontrol (নিয়ন্ত্রণমুক্ত করা) Decontrolled - Decontrolled
Devalue (মূল্য হ্রাস করা) - Devalued - Devalued
Disable (দুর্বল করা) - Disabled - Disabled
Disagree (‌ভিন্নমত পোষন করা) - Disagreed - Disagreed
Discuss (অা‌লোচনা করা) - Discussed - Discussed
Distrust (অ‌বিশ্বাস করা) - Distrusted - Distrusted
Enable (সক্ষম করা) - Enabled - Enabled
Enact (অাইন পাস করা) - Enacted - Enacted
Encourage (উৎসাহ দেওয়া) - Encouraged - Encouraged
Entrust (‌বিশ্বাস স্থাপন করা) - Entrusted - Entrusted
Enjoy (উপ‌ভোগ করা) - Enjoyed - Enjoyed
Hate (ঘৃণা করা) - Hated - Hated
Have (অা‌ছে) - Had - Had
Invalidate (বা‌তিল করা) - Invalidated - Invalidated
Lie (মিথ্যা বলা)- Lied - Lied
Like (পছন্দ করা) - Liked - Liked
Lend (ধার দেওয়া) - Lent - Lent
Loose (অালগা করা) - Loosed - Loosed
Love (ভা‌লোবাসা) - Loved - Loved
Mean (অর্থ প্রকাশ করা) - Meant - Meant
Misapply (অপপ্র‌য়োগ করা) - Misapplied - Misapplied
Misappropriate (অাত্মসাৎ করা) Misappropriated - Misappropriated
Mistrust (স‌ন্দেহ করা) - Mistrusted - Mistrusted
Need (প্র‌য়োজন হওয়া) - Needed - Needed
Place (স্থাপন করা) - Placed - Placed
Plan (প‌রিকল্পনা করা) - Planned - Planned
Procreate (সন্তান উৎপাদন করা) - Procreated - Procreated
Punish (শা‌স্তি দেওয়া) - Punished - Punished
Reactivate (পুনরায় স‌ক্রিয় করা) - Reactivated - Reactivated
Reappear (পুনরায় উপ‌স্থিত হওয়া) - Reappeared - Reappeared
Recommend (সুপা‌রিশ করা/পরামর্শ দেওয়া) Recommended - Recommended
Recreate (পুনরায় সৃ‌ষ্টি করা) - Recreated - Recreated
Reevaluate (পুনরায় মুল্যায়ন করা) - Reevaluated - Reevaluated
Signify (অর্থ‌ বোঝা‌নো) - Signified - Signified
Simplify (সহজ‌বোধ্য করা) - Simplified -  Simplified
Stroke (মৃদু অাঘাত করা) - Stroked - Stroked
Suspect (স‌ন্দেহ করা) - Suspected - Suspected
State (বর্ণনা করা) Stated - Stated
Thank (ধন্যবাদ দেওয়া) - Thanked - Thanked
Tolerate (সহ্য করা) - Tolerated - Tolerated
Use (ব্যবহার করা) - Used - Used
Undervalue (অবমূল্যায়ন করা) - Undervalued - Undervalued
Value (দরকষাক‌ষি করা) - Valued - Valued

Intransitive Weak Verb এর Present, Past, Past Participle From নিচে দেওয়া হলো :
Present - Past - Past Participle
Appear (হা‌জির হওয়া)- Appeared - Appeared
Arrive (পৌছা‌নো) - Arrived - Arrived
Care (যত্ন নেওয়া) - Cared - Cared
Cohere (সঙ্গ‌তিপূর্ণ হওয়া) - Cohered - Cohered
Compete (প্র‌তি‌যো‌গিতা করা) - Competed - Competed
Consist (গ‌ঠিত হওয়া) - Consisted - Consisted
Cooperate (সহ‌যো‌গিতা করা) - Cooperated - Cooperated
Die (মারা যাওয়া) - Died - Died
Disappear (অদৃশ্য হওয়া) - Disappeared - Disappeared
Discourage (‌নিরাশ করা) Discouraged - Discouraged
Dwell (বাস করা)- Dwelled - Dwelled
Gaze (একদৃ‌ষ্টি‌তে তা‌কি‌য়ে থাকা) - Gazed - Gazed
Interact (পারস্প‌রিক ক্রিয়া করা) - Interacted - Interacted
Kneel (হাটু গে‌ড়ে বসা) - Knelt - Knelt
Sympathize (সহানুভূ‌তি দেখা‌নো) -  Sympathized - Sympathized
Wax (অা‌লো‌কিত অংশ বৃ‌দ্ধি পাওয়া) - Waxed - Waxed

Transitive Verb ও Intransitive Verb উভয় হ‌তে পা‌রে এমন  Weak Verb এর Present, Past, Past Participle From নিচে দেওয়া হলো :
Present - Past - Past Participle
Accept (গ্রহণ করা) - Accepted - Accepted
Account (‌হিসাব করা, কারণ ব্যাখ্যা করা) - Accounted - Accounted
Act (কাজ করা/অ‌ভিনয় করা) - Acted - Acted
Add (যোগ করা) - Added - Added
Admit (ভ‌র্তি হওয়া) - Admitted - Admitted
Advise (উপদেশ দেওয়া)- Advised - Advised
Agree (রা‌জি হওয়া)- Agreed - Agreed
Allow (বন্টন করা) - Allowed - Allowed
Apply (অা‌বেদন করা) Applied - Applied
Arrange (স‌জ্জিত করা)- Arranged - Arranged
Ask (প্রশ্ন করা)- Asked - Asked
Attain (অর্জন করা) - Attained - Attained
Attend (মন‌যোগ দেওয়া) - Attended - Attended
Avail (গ্রহণ করা/কা‌জে লাগা‌নো) - Availed - Availed
Beg (ভিক্ষা করা)- Begged - Begged
Believe (‌বিশ্বাস করা) Believed - Believed
Bend (‌নোয়া‌নো)- Bent - Bent
Boil (সেদ্ধ করা)- Boiled - Boiled
Burry (কবর দেওয়া) - Buried - Buried 
Burst (প্লা‌বিত হওয়া) - Burst - Burst
Build (নির্মাণ করা)- Built - Built
Burn (পোড়া‌নো) - Burnt - Burnt
Buy (ক্রয় করা) - Bought - Bought
Cancel (বা‌তিল করা) - Canceled - Canceled
Catch (ধরা) - Caught - Caught
Carry (বহন করা)- Carried - Carried 
Charge (অ‌ভি‌যোগ করা) - Charged - Charged
Change (প‌রিবর্তন করা)- Changed - Changed
Cheer (উৎসা‌হিত করা) - Cheered - Cheered
Clean (প‌রিষ্কার করা) - Cleaned - Cleaned
Clear (প‌রিষ্কার করা) Cleared - Cleared
Climb (গা‌ছে চড়া) - Climbed - Climbed
Close (বন্ধ করা)- Closed - Closed
Compare (তুলনা করা)- Compared - Compared
Conceive (ধারণা করা) Conceived - Conceived
Conclude (সমাপ্ত করা) - Concluded - Concluded
Confide (‌বিশ্বাস করা) - Confided - Confided
Continue (চল‌তে থাকা\চা‌লি‌য়ে যাওয়া) - Continued - Continued
Cry (কান্না করা) - Cried - Cried
Dance (নাচা) -Danced - Danced
Dare (সাহস করা)- Dared - Dared
Deal (ব্যবসা করা)- Dealt - Dealt
Delay (‌দে‌রি করা)- Delayed - Delayed
Disbelieve (অ‌বিশ্বাস করা) Disbelieved - Disbelieved
Discontinue (বন্ধ হওয়া) - Discontinued - Discontinued
Divide (ভাগ করা) - Divided - Divided
Dream (স্বপ্ন দেখা) - Dreamt - Dreamt
Drop (‌ফোটায় ফোটায় ফেলা)- Dropped - Dropped
Dry (শুকা‌নো) - Dried - Dried
End (সমাপ্ত হওয়া)- Ended - Ended
Fail (ব্যর্থ হওয়া)- Failed - Failed
Fill (পূর্ণ করা)- Filled - Filled
Fix (স্থির করা) - Fixed - Fixed
Hang (ঝোলানো) - Hanged - Hanged
Hear (শোনা) - Heard - Heard
Help (সাহায্য করা) - Helped - Helped
Hop (লাফা‌নো) - Hopped - Hopped
Hope (অাশা করা) - Hoped - Hoped
Hurry (তা‌ড়িঘ‌ড়ি করা) - Hurried - Hurried
Jump (লাফা‌নো)- Jumped - Jumped
Keep (রাখা) - Kept - Kept
Laugh (হাসা)- Laughed - Laughed
Lay (শয়ন করা) - Laid - Laid
Learn (শিক্ষার্জন করা) - Learnt - Learnt
Leave (ত্যাগ করা) - Left - Left
Load (‌বোঝায় করা)- Loaded - Loaded
Lock (চা‌বি দেওয়া) - Locked - Locked
Look (দেখা)- Looked - Looked
Lose (ক্ষ‌তি হওয়া বা করা)- Lost - Lost
Live (বাস করা)- Lived - Lived
Marry (বি‌য়ে করা) - Married - Married
Move (ঘোরা) - Moved - Moved
Obey (মে‌নে চলা) - Obeyed - Obeyed
Open (খোলা) - Opened - Opened
Own (‌নি‌জের অ‌ধিকা‌রে রাখা) - Owned - Owned
Pass (উত্তীর্ণ করা) - Passed - Passed
Paint (চিত্রাঙ্কন করা)  - Painted - Painted
Pat (অাদর ক‌রে চাপড়া‌নো) - Patted - Patted
Pay (প‌রি‌শোধ করা)- Paid - Paid
Pull (টানা) - Pulled - Pulled
Push (‌ঠেলা) - Pushed - Pushed
Rain (বৃ‌ষ্টিপাত হওয়া) - Rained - Rained
Reach (পৌছা‌নো) - Reached - Reached
Read (পড়া) - Read - Read
Rear (লালন পালন করা) - Reared - Reared
Reapply (পুনরায় অা‌বেদন করা) - Reapplied - Reapplied
Refuse (প্রত্যাখান করা)- Refused - Refused
Refer (উ‌ল্লেখ করা) - Referred - Referred
Rub (ঘষা)- Rubbed - Rubbed
Sow (বপন করা) - Sowed - Sowed
Seek (খোজা) - Sought - Sought
Sell (‌বিক্রয় করা)- Sold - Sold
Sew (‌সেলাই করা)- Sewed - Sewed
Say (বলা)- Said - Said
Show (‌দেখা‌নো)- Showed - Showed
Sleep (ঘুমা‌নো) - Slept - Slept
Stabilize (‌স্থির করা) - Stabilized - Stabilized
Start (শুরু করা) - Started - Started
Stay (অবস্থান করা) - Stayed - Stayed
Stop (থামা)- Stopped - Stopped
Smell (গন্ধ ছড়া‌নো) - Smelt - Smelt
Spend (ব্যয় করা)- Spent - Spent
Sweep (ঝাড়ু দেওয়া) - Swept - Swept
Succeed (সফল হওয়া) - Succeeded - Succeeded
Suffice (পর্যাপ্ত হওয়া) - Sufficed - Sufficed
Suit (উপযুক্ত হওয়া) - Suited - Suited
Taste (স্বাদ গ্রহণ করা) - Tasted - Tasted
Think (চিন্তা করা) - Thought - Thought
Tell (বলা)- Told - Told
Tire (ক্লান্ত হওয়া) - Tired - Tired
Travel (ভ্রমণ করা) - Traveled - Traveled
Treat (‌চি‌কিৎসা করা) - Treated - Treated
Trust (‌বিশ্বাস করা) - Trusted - Trusted
Try (‌চেষ্টা করা)- Tried - Tried
Vary (প‌রিবর্তন করা) - Varied - Varied
Wait (অ‌পেক্ষা করা) - Waited - Waited
Walk (হাটা)- Walked - Walked
Want (চাওয়া)- Wanted - Wanted
Wash (‌ধৌত করা)- Washed - Washed
Waste (অপচয় করা) - Wasted - Wasted
Watch (দেখা) - Watched - Watched
Water (পা‌নি দেওয়া) - Watered - Watered
Weep (কাঁদা) - Wept - Wept
Wish (ইচ্ছা করা) - Wished - Wished
Work (কাজ করা) - Worked - Worked

শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

Number

Number বলতে সাধারন অর্থে সংখ্যাকে বুঝায়। Grammar এর ভাষায়, যা দ্বারা কোন গননাবাচক noun বা pronoun এর একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বুঝানো হয় তাকে Number বা বচন বলে।

Types of Number:
Number সাধারনত দুই প্রকার। যথা –
Singular number
Plural number

Singular Number: যা দ্বারা কোন গননাবাচক noun বা pronoun এর একক মাত্রাকে বোঝায় তাকে Singular number বা একবচন বলে।
Example: Book, Brother, Cow, Tree etc.

Plural number: যা দ্বারা কোন গননাবাচক noun বা pronoun এর বহুমাত্রিক অবস্থাকে বোঝায় তাকে Plural number বা বহুবচন বলে।
Example: Books, Brothers, Cows, Trees etc.

Singular number কে Plural Number এ পরিবর্তন করার নিয়ম-

Rule 1: সাধারনত Singular Noun এর শেষে ‘s’ যোগ করে Plural করতে হয় -
Singular - Plural
Cow - cows
Boy - Boys
Girl - Girls
Cat - Cats
House - Houses
Hand - Hands
Eye - Eyes
Tiger - Tigers
Desk - Desks

Rule 2: Singular Noun এর শেষে s, ss, sh, x, বা z থাকলে এবং শেষের ch এর উচ্চারণ ‘চ’ এর মত হলে ঐ সব Noun এর শেষে es যোগ করে Plural করতে হয়।
Singular - Plural
Bus - Buses
Class - Classes
Brush - Brushes
Bush - Bushes
Box - Boxes
Brunch - Brunches
Inch - Inches
Watch - Watches
Match - Matches

Rule 3 : Singular Noun এর  শেষের ‘ch’ এর উচ্চারণ ‘চ’ এর মত না হয়ে ‘ক’ এর মত হলে ‘es’ যোগ না হয়ে শুধু ‘s’ যোগ হয়ে Plural হবে। যেমন –
Singular - Plural
Stomach - Stomachs
Patriarch - Patriarchs
Monarch - Monarchs

Rule 4: Singular Noun এর শেষ বর্ণটি ‘o’ হলে এবং তার পূর্বের বর্ণটি consonant হলে ঐ noun এর শেষে ‘es’ যোগ করে plural করতে হয়। যেমন
Singular - Plural
Mango - Mangoes
Potato - Potatoes
Hero - Heroes
Negro - Negroes
Cargo - Cargoes
Volcano - Volcanoes
Buffalo - Buffaloes

Rule 5 : কিন্তু কিছু noun এর শেষে ‘o’ এবং ‘o’ এর পূর্বে consonant থাকা সত্ত্বেও সেগুলোর শেষে ‘s’ যোগ করে plural করতে হয়।
Singular - Plural
Photo - Photos
Solo - Solos
Piano - Pianos
Canto - Cantos

Rule 6: Singular Noun এর শেষে ‘o’ এবং ‘o’ এর পূর্বে vowel থাকলে শুধু ‘s’ যোগ করে plural করতে হয়।
Singular - Plural
Radio - Radios
Cuckoo - Cuckoos
Stereo - Stereos
Bamboo - Bamboos
Studio - Studios

Rule 7: Singular Noun এর শেষের বর্ণ ‘y’ এবং ‘y’ এর পূর্বে consonant থাকলে ‘y’ এর পরিবর্তে ies যুক্ত করে plural করতে হয়।
Singular - Plural
City - Cities
Baby - Babies
Army - Armies
Body - Bodies
Hobby - Hobbies
Lady - Ladies

Rule 8: কিন্তু y এর পূর্বে vowel হলে সেক্ষেত্রে singular noun এর শেষে শুধু s যোগ করে plural করতে হয়।
Singular - Plural
Key - Keys
Donkey - Donkeys
Monkey - Monkeys
Boy - Boys
Toy - Toys
Day - Days

Rule 9: f, fe, ef যুক্ত singular noun এর শেষে f, fe, ef উঠিয়ে ves বসিয়ে plural করতে হয়।
Singular - Plural
Calf - Calves
Leaf - Leaves
Wife - Wives
Thief - Thieves
Life - Lives

Rule 10 : শেষে ief, oof, iff, if, eef, arf রয়েছে এ ধরনের বিশেষ কয়েকটি শব্দের শেষে শুধু s যোগ করে plural করতে হয়।
Singular - Plural
Roof - Roofs
Hoof - Hoofs
Safe - Safes
Dwarf - Dwarfs
Cliff - Cliffs
Reef - Reefs

Rule 11: কতগুলো singular noun এর মাঝের এক বা একাধিক vowel বা consonant পরিবর্তন করে plural করতে হয়।
Singular - Plural
Man - Men
Woman - Women
Mouse - Mice
Foot - Feet
Tooth - Teeth

Rule 12: কতগুলো noun এর শেষে en, ren বা ne যোগ করে plural করতে হয়।
Singular - Plural
Ox - Oxen
Brother - Brethren
Child - Children

Rule 13: Compound noun গুলোর মূল noun টির শেষে s যোগ করে কিংবা মাঝের vowel পরিবর্তন করে plural করতে হয়।
Singular - Plural
Brother-in-law - Brothers-in-law
Son-in-law - Sons-in-law
Washer-man - Washer-men
Passer-by - Passers-by
Step-son - Step-sons
Maid-servant - Maid-servants

Rule 14: Hyphen(-) বিহীন compound noun গুলোকে s যোগে plural করতে হয়।
Singular - Plural
Handful - Handfuls
Bookcase - Bookcases
Spoonful - Spoonfuls
Armchair - Armchairs

Rule 15: কতগুলো compound noun গুলোকে s যোগে plural করতে হয়।
Singular - Plural
Man-servant - Men-servants
Lord-justice - Lords-justices
Woman-servant - Women-servants
Knight-templar - Knights-templars

Rule 16: কতগুলো compound noun এর শেষের noun টির সাথে s যোগ করে plural করতে হয়।
Singular - Plural
Bookcase - Bookcases
Inspector-general - Inspector-generals
Showcase - Showcases
Armchair - Armchairs

Rule 17: কিছু noun এর singular ও plural একই হয়ে থাকে
Singular - Plural
Sheep - Sheep
Pair - Pair
Swine - Swine
Deer - Deer
Dozen - Dozen
Gross - Gross

Rule 18: কিছু collective noun এর গঠন singular এর মত হলেও এগুলো plural হিসেবে ব্যবহৃত হয়।
যেমন – poultry, people, cattle, gentry, public, vermin, majority, mankind.

Rule 19: কিছু common noun এর গঠন singular এর মত হলেও এগুলো plural হিসেবে ব্যবহৃত হয়।
যেমন – the rich, the poor, the virtuous, the pious.
- The rich are not always happy. ( Rich is not হয়নি)
- The virtuous are blessed.

Rule 20: কিছু noun plural এর মত হলেও এগুলো মূলত singular হিসেবে ব্যবহৃত হয় এবং এদের পরে verb এর singular form ব্যবহার হয়।
যেমন – physics, mathematics, politics, economics, wages, athletics, news, optics, statistics.
- Mathematics is hard subject to me.
- This news is is important.

Rule 21: কিছু noun সর্বদা singular হিসেবে ব্যবহৃত হয়।
যেমন – Furniture, alphabet, brick, business, hair, information, scenery, machinery, beard, issue, poetry, progress, money, abuse, expenditure, baggage.
- Her hair is very black.
- Money is not a matter.

Rule 22: কিছু noun সর্বদা plural হিসেবে ব্যবহৃত হয়। এদের কোন singular হয় না। যেমন-
রোগের নাম – Measels(হাম), Mumps(গাল-গলা ফুলা)
খেলার নাম – Billiards, Draughts.
পোশাকের নাম- trousers, drawers(দুপাবিশিষ্ট পোশাক)
একই রূপ বিশিষ্ট/ জোড়া – spectacles, scissors.

Rule 23: বর্ণ, সংখ্যা বা প্রতীককে plural করতে এপস্ত্রফি ( ’ ) ব্যবহার করতে হয়।
- There are five M.A’s in our village.
- Add four 3’s and five 2’s.

Rule 24: কিছু noun রয়েছে যাদের singular ও plural ভিন্ন অর্থ প্রকাশ করে।
Singular - Plural
Advice (উপদেশ) Advices (সংবাধ)
Wood (কাঠ) - Woods (বন)
Physic (ওষুধ) - Physics (পদার্থ বিদ্যা)
Good (ভাল) - Goods (মালপত্র)
Force (শক্তি) - Forces (সৈন্যবাহিনী)
Sand (বালি) - Sands (মরুভূমি)

Rule 25: বিভিন্ন প্রকার pronoun এর singular form-

### Subjective form of pronouns-
Singular - Plural
I - We
He/she - They
This - These
You - You
It - It
That - Those

 
### Possessive form of pronouns
Singular - Plural
My - Our
His/her - Their
Its - Their
Mine - Our
Your - Your

### Objective form of pronouns-
Singular - Plural
Me - Us
Him/her - Them
You - You

Rule 26: Material noun গুলোর সাধারণত plural হয় না। যেমন- water, sugar, iron, cooper, oil, silver, wood.

Rule 27: Abstract noun এর plural form হয় না. যেমন- kindness, hope, charity, love, honesty.  

Rule 28: বিদেশী ভাষা থেকে আগত কিছু উল্লেখযোগ্য শব্দের plural form-
Singular - Plural
Agendum - Agenda
Axis - Axes
Analysis - Analyses
Basis - Bases
Curriculum - Curricula
Crisis - Crises
Focus - Focuses
Formula - Formulas
Medium - Media
Radius - Radii
Oasis - Oases
Genus - Genera
Forum -Forums