রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

Fundamental of Learning English

Sentence এ ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর Word গুলিকে Parts of Speech বলে।
Parts of Speech এর প্রকারভেদ :
ইংরেজিতে Parts of Speech আট প্রকার। যথা :

NOUN

যে word দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ, কোন কিছুর সমষ্টি, বা গুণের নাম বোঝায় তাকে Noun বলে ।
Noun এর প্রকারভেদ :
Noun কে পাঁচ প্রকার। যথা :
1.Proper Noun (বিশেষ নাম):
যে word দ্বারা কোন একটি বিশেষ ব্যক্তি, বস্তু, প্রাণি বা স্থানের নামকে বোঝায় তাকে Proper Noun বলে l
Example : Ashoka was a noble king
2.Common Noun (জাতিবাচক নাম):
যে word দ্বারা কোন একটি জাতিবাচক সাধারন নামকে বোঝায় তাকে Common Noun বলে l
Example : Rita is a poor girl .
3. Collective Noun(সমষ্টিবাচক নাম):
যে word দ্বারা সমজাতীয় কিছু ব্যাক্তি বা বিষয়ের সমষ্টিকে বোঝায় তাকে Collective Noun বলে।
Example : The army is formed with discipline.
4.Material Noun (বস্তুবাচক নাম):
যে word দ্বারা কোন পদার্থ বা বস্তুর নামকে বোঝায় তাকে Material Noun বলে l
Example : This chair is made of wood .
5. Abstract Noun (গুণবাচক নাম):
যে word দ্বারা কোন গুন, কাজ বা অবস্থা বোঝায় তাকে Abstract Noun বলে l
Example : Honesty is the best policy.

PRONOUN

Noun-এর পরিবর্তে যে Word ব্যবহৃত হয়, তাকে Pronoun বলে।
Pro= পরিবর্তে, Noun= বিশেষ্য; তাই Noun-এর পরিবর্তে যে Word বসে তাকে Pronoun বলে।
একই Noun বরাবর ব্যবহার করলে শ্রুতিকটু হয়। তাই একই Noun বারবার ব্যবহার না করে বাক্যকে শ্রুতিমধুর করার জন্য Noun এর পরিবর্তে Pronoun ব্যবহার করা হয়।
Example:
Shiraj is a boy.
Shiraj is going to school.
He is going to school.(Pronoun)
Shiraj is an intelligent boy.
He is an intelligent boy.(Pronoun)
Number of Pronoun :
Pronoun এক বা একাধিক সংখ্যা বোঝানোকে Number of Pronoun বলে।
নিচে Pronoun এর Number দেওয়া হলো:
Singular (একবচন) - Plural (বহুবচন)
I (অামি) - We (অামরা)
Me (অামাকে) - Us (অামাদেরকে)
Mine (অামার) - Ours (অামাদের)
You (তুমি) - You (তোমরা)
You (তোমাকে) - You (তোমাদেরকে)
Yours (তোমার) - Yours (তোমাদের)
He/She (সে) - They (তারা)
Him/Her (তাকে) - Them (তাদেরকে)
Him/Her (তার) - Theirs (তাদের)
Pronoun এর প্রকারভেদ :
Pronoun প্রধানত ৮ প্রকার। যথা :
1. Personal Pronoun (ব্যক্তিবাচক সর্বনাম) :
যে Pronoun কোন ব্যক্তির পরিবর্তে বসে তাকে Personal Pronoun বলে।
Personal Pronoun এর প্রকারভেদ :
> ব্যবহার ও বৈশিষ্ট্যের ভিত্তিতে Personal Pronoun কে তিনভাগে ভাগ করা যায়। যথা:
a. First Personal Pronoun/First Person (উত্তম পুরুষ) :
যে ব্যক্তি অন্য ব্যক্তির কাছে যখন কিছু প্রকাশ করে তখন তাকে First Person বলে। First Person হিসেবে যে সকল Pronoun ব্যবহৃত হয় তাদেরকে First Personal Pronoun বলে।
Example : I, We, Me, Us, Mine, Ours
b. Second Personal Pronoun/Second Person (মধ্যম পুরুষ) :
বক্তা বলার সময় যার কাছে বলে বা যে বক্তার কথা শোনে তাকে Second Person বলে। Second Person হিসেবে ব্যবহৃত Pronoun গুলোকে Second Personal Pronoun বলে।
Example: You, Yours
c. Third Personal Pronoun/Third Person (নাম পুরুষ) :
বক্তা ও শ্রোতা যখন অন্য কোন ব্যক্তি সম্পর্কে কথা বলে তখন সেই অন্য ব্যক্তিকেই Third Person বলে। Third Person হিসেবে ব্যবহৃত Pronoun গুলোকে Third Personal Pronoun বলে।
Example : He, She, They, Him, Her, Them, Theirs, It
> রূপ ও ব্যবহার ভেদে Personal Pronoun তিন ভাগে বিভক্ত। যথা:
a. Normative Case of Personal Pronoun :
যে সকল Personal Pronoun Subject রুপে ব্যবহৃত হয় সেগুলোকে Normative Case of Personal Pronoun বলে।
Example : I, We, Thou, You, He, She, It, They
b. Objective Case of Personal Pronoun :
যে সকল Personal Pronoun Object রুপে ব্যবহৃত হয় সেগুলোকে Objective Case of Personal Pronoun বলে।
Example: Me, Us, Thee, You, Him, Her, It, Them.
c. Possessive Case of Personal Pronoun :
যে সকল Personal Pronoun Possessive রুপে ব্যবহৃত হয় সেগুলোকে Possessive Case of Personal Pronoun বলে।
Example: Mine, Ours, Thine, Yours, Theirs.
নিচে Personal Pronoun এর তিনটি Case দেওয়া হলো :
Normative - Object - Possessive
I (আমি) - Me (আমাকে) -  Mine (আমার)
We (আমরা) - Us (আমাদেরকে) - Ours (আমাদের)
You (তুমি) - You (তোমাকে) - Yours (তোমার)
He (সে (পুঃ) - Him (তাকে) - Him (তার)
She (সে (স্ত্রী) - Her (তাকে) - Her (তার)
They (তারা) - Them (তাদেরকে) - Theirs (তাদের)
It (ইহা) - It (ইহাকে) - Its (ইহার)
Note : Personal Pronoun কখনো Subject রূপে কখনো Object রূপে বাক্যে ব্যবহার হয়।
নিচে Person, Number ও Case সহ Personal Pronoun গুলো নিচে দেওয়া হলো :
Case - First Person - Second Person - Third Person
Singular - Plural Singular - Plural Singular - Plural
Normative - I - We You You He/She/It - They
Objective - Me - Us You - You Him/Her/It - Them
Possessive - Mine - Ours Yours Yours Him/Her/Its - Theirs
2. Reflexive Pronoun
Myself-আমি নিজে। Herself সে নিজে।You self-তুমি নিজে। Him self সে নিজে। Ourselves-আমরা নিজে। I have harmed myself. – আমি নিজেই নিজের ক্ষতি করেছি । Joy blamed himself. – জয় নিজেকে দোষ দিল।
3. Interrogative pronoun (প্রশ্নবোধক সর্বনাম)
যে pronoun এর সাহায্যে প্রশ্ন করা যায় তাকে Interrogative pronoun বলে।
Examples: What (কি) Which (কোনটি) Why (কেন) Who (কে/কারা) Where (কোথায়) When (কখন) How (কেমন) Whom (কাকে)
What does he want? – সে কি চায়?
Whom do you love most? – তুমি কাকে সবচেয়ে বেশি ভালবাস?
Note : Interrogative pronoun এর পর অবশ্যই verb বসবে।
4. Relative Pronoun (সম্বন্ধ বাচক সর্বনাম ) :
কোন pronoun আবার কোন noun বা pronoun এর পরে বসে তার সহিত সম্পর্ক স্থাপন করে তাকে Relative Pronoun বলে।
Examples: What- কি, Who – কে/কারা, When- কখন, Where- কোথায়, Which- কোনটি, That- যে।
He is my brother who came here. (সে আমার ভাই যে এখানে এসেছিল)
(Noun)
This is the fan Which I want to buy. (এই হয় পাখাটি যেটি আমি কিনতে চাই)
(Noun)
Note : Relative Pronoun ও Interrogative Pronoun দেখতে একরকম হলেও এদের ব্যবহার ভিন্ন।

VERB

Sentence এ ব্যবহৃত যে সব Word দ্বারা কোন কাজ করাকে বোঝায় তাকে Verb বলে।
Verb এর প্রকারভেদ : Verb দুই প্রকার। যথা :
1. Finite Verb (সমাপিকা ক্রিয়া) :
যে সব Verb দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তাকে Finite Verb বলে।
Example :
I go to school.
Kamal plays football.
Finite Verb এর বৈশিষ্ট্য :
- Sentence এর অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়।
- বক্তার বক্তব্য পূর্ণাঙ্গররূপে ব্যক্ত করে।
- Subject এর Person, Number, Tense অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়।
Finite এর প্রকারভেদ :
Finite Verb দুই প্রকার। যথা :
a. Principal Verb (প্রধান ক্রিয়া) :
যে Verb নিজেই স্বাধীনভাবে অন্য Verb এর সাহায্য ছাড়াই ক্রিয়া সম্পাদন করে তাকে Principal Verb বলে।
Example :
You go
They play in the field.
Principal Verb এর প্রকারভেদ :
Principal Verb দুই প্রকার। যথা :
I. Transitive Verb (সকর্মক ক্রিয়া) :
যে সমস্ত Verb এর Object বা কর্ম থাকে তাদেরকে Transitive Verb বলে।
Example :
The baby is drinking milk.
I have bought a book.
Transitive Verb এর বৈশিষ্ট্য :
- Subject এর পরে বসে
-  প্রতিটি Verb এর পরে এক বা একাধিক Object থাকে।
- Tense ও Subject এর Person, Number অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে।
II. Intransitive Verb (অকর্মক ক্রিয়া) :
যে Verb এর Object বা কর্ম থাকে না তাদেরকে Intransitive Verb বলে।
Example :
The girl went to school.
Birds fly in the sky.
Intransitive Verb এর বৈশিষ্ট্য :
- এরা প্রায়ই Sentence এর শেষে বসে।
- এদের পরে কোনো Object থাকে না।
- Tense ভেদে Subject এর Person  ও Number অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে।  
b. Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া) :
Sentence এ ব্যবহৃত যে সব Verbs Principal Verbs এর ভাব ও অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য Principal Verbs কে সহায়তা করে, সে সকল Verb কে Auxiliary Verb বলে।
Auxiliary Verb এর বৈশিষ্ট্য :
- Auxiliary Verbs Sentence এ ব্যবহৃত হয়ে নিজে কোন অর্থ প্রকাশ করে না।
- Auxiliary Verbs Sentence এর ভাব ও অর্থ প্রকাশ করতে Principal Verb কে সহয়তা করে।
- Auxiliary Verbs Tense, Voice ও Mood এর রূপ গঠনের জন্য Principal Verb কে সহয়তা করে।
Auxiliary Verb এর তালিকা :
am, is, are, was, were, be, being, been, have, has, had, shall, should, will, would, may, might, can, could, do, does, did, used (to), ought (to), dare (to)
Auxiliary Verb এর প্রকারভেদ :
Auxiliary Verb সমূহকে দুই ভাগে ভাগ করা যায়। যথা :
I. Primary Auxiliaries/Tense Auxiliaries :
যে Verb গুলোকে বাক্যে Helping বা Auxiliary এবং কখনো কখনো Ordinary  Verb হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে Primary Auxiliaries/Tense Auxiliaries বলে।
Primary Auxiliaries/Tense Auxiliaries গুলো নিম্নরূপ :
Verb to be     : am, is, are, was, were
Verb to have : have, has, had
Verb to do     : do, does, did
II. Modal Auxiliaries :
ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে Mood বা ধরণ বুঝানোর জন্য যে Auxiliaries ব্যবহৃত হয় সেগুলোকে Modal Auxiliaries বলে।
Modal Auxiliaries গুলো নিম্নরূপ :
shall, should, will, would, may, might, can, could, used (to), ought (to), dare (to)
2. Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া) :
যে Verb দ্বারা কোন বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না এবং Subject এর Number ও Person দ্বারা যে Verb এর কোন রূপের পরিবর্তন হয় না তাকে Non-finite Verb বলে।
Non-finite Verb এর প্রকারভেদ :
Non-finite Verb তিন ভাগে বিভক্ত। যথা :
a. Gerund :
Gerund হল verb+ing যার মধ্যে Noun ও Verb এর শক্তি কাজ করে। একে Double Parts of Speech ও বলা হয়।
Example :
Swimming is a good exercise.
Sleeping is necessary to life.
She is fond of reading poems.
b. Participle :
Verb যে রূপ একসঙ্গে Verb ও Adjective এর কার্য সম্পন্ন করে তাকে Participle বলে। 
Participle এর প্রকারভেদ :
Participle তিন প্রকার। যথা :
I. Present Participle :
Verb এর ing form যখন Verb ও Adjective এর কাজ করে তখন তাকে Present Participle বলে।
Example :
The book is interesting.
II. Past Participle :
যে Participle দ্বারা অতীতে কোন কাজ সম্পন্ন হয়েছে বোঝায় তাকে Past Participle বলে।
Example :
I got a decorated room.
She had gone there.
III. Perfect Participle :
যদি Verb এর Past Participle এর পূর্বে having যুক্ত হয়ে Adjective ও Verb এর কার্য সম্পাদন করে কখন তাকে Perfect Participle বলে।
Example :
The sun having risen, the fog disappeared.
c. Infinitive :
Verb এর Present form এর অাগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
Example :
To tell a lie is a great sin.
I come to see you.

Subject Verb Agreement

Rule-1 : Subject এর Number ও Person অনুযায়ী Auxiliary Verb গুলো Ordinary Verb/Tense Auxiliaries/Modals হিসেবে ব্যবহৃত হয়।
a. Subject যদি First Person Singular Number হয় তাহলে Auxiliary Verb হিসেবে am, was, have, shall বসে।
b. Subject যদি First Person Plural Number হয় তাহলে Auxiliary Verb হিসেবে are, were, have, will বসে।
c. Subject যদি Second Person হয় তাহলে Auxiliary Verb হিসেবে are, were, have, will বসে।
d. Subject যদি Third Person Singular Number হয় তাহলে Auxiliary Verb হিসেবে is, was, has, will বসে।
e. Subject যদি Third Person Plural Number হয় তাহলে Auxiliary Verb হিসেবে are, were, have, will বসে।
Rule-2 : Subject যদি 3rd Person Singular Number হয় তাহলে Present Indefinite Tense এ Verb এর সাথে s/es যোগ করতে হয়।
Rule-3 : একটি Infinitive, Gerund, Verbal Noun, Clause বা Phrase যদি কোন Sentence এর Subject হয় তবে, Verb Singular Form হবে।
Example :
- To err is human. (Infinitive)
- Swimming is a good exercise. (Gerund)
- The reading of history is interesting. (Verbal Noun)
- What Ratul says is not true. (Clause)
- How to do this is a difficult questions. (Phrase)
Rule-4 : দুই বা ততোধিক Singular Noun 'And' দ্বারা যুক্ত হলে, তাদের Verb Plural হবে।
Example :
You and I are two friends.
Sohel and Rasel are two brothers.
NB: কিন্তু and দ্বারা যুক্ত Noun গুলো যদি একই ব্যক্তিকে বা বস্তু বা ভাব প্রকাশ করে তবে তাদের Verb টি Singular হয়।
Example :
- The Headmaster and Secretary has told this.
- Bread and Butter is my favourite breakfast.
Rule-5 : Either……or ও Neither …… or দ্বারা Singular ও Plural Number যুক্ত হলে or ও not এর পরে যে Noun বা Pronoun বসে সে Noun বা Pronoun অনুসারে Verb হয়।
Example :
- Either you or he is guilty.
- Neither you nor your brother was present.
- Either he or his brothers have done this.
- Neither the bus or the rickshaws were on the road.
Rule-6 : Either, Neither, Each, Everyone, Many a এর পরে অবশ্যই Singular Verb বসে।
Example :
- Either of the girls has done the work.
- Neither of the boys had got a prize.
- Everyone of the boys was given a prize.
Rule-7 : যে সব Noun অাকৃতিতে Plural কিন্তু অর্থের দিক দিয়ে Singular তাদের পরে Singular Verb বসে।
Example :
- The ill news runs apace.
- Physics is my favourite subject.
Rule-8 : যে সব Noun অাকৃতিতে Singular কিন্তু অর্থের দিক দিয়ে Plural, তাদের পরে Plural Verb বসবে।
Example :
- Cattle are grazing in the field.
- The peasantry of Bangladesh are poor.
Rule-9 : Collective Noun এর পরে Singular Verb বসবে।
Example :
- The class is suspended for heavy rainfall.
- The jury was unanimous in its opinions.
কিন্তু Collective Noun এর ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথক পৃথক বুঝালে তার পরে Plural Verb বসে।
Example :
- The class are divided in this matter.
- The jury were divided in their opinions.
Rule-10 : যদি কোন পুস্তক বা দেশের নাম Plural এর মত হয় তবে তাদের পরে Singular Verb বসবে।
Example :
- The Arabian Nights is very famous.
- The United States of America is a rich country.
Rule-11 : Adjective এর Plural হয় না। কিন্তু Adjective এর পূর্বে the বসলে তা Plural হিসেবে গণ্য হয় এবং তার পরে Plural Verb বসে।
Example :
- The rich are not always happy.
- The poor are born to suffer.
Rule-12 : একটি নির্দিষ্ট পরিমাণ দুরত্ব বা পরিমাণ বুঝালে Subject Plural হলেও তার পরে Singular Verb বসে।
Example :
- Ninety miles is a long distance
- Fifty thousand taka is a big amount.
Rule-13 : দুটি Noun Each, Every বা No দ্বারা বিশেষিত হলেও যদি তাদেরকে And দ্বারা যুক্ত করা হয় তবে Verb Singular হবে।
Example :
- Each boy and each girl has got prize.
- Every man and every woman was given monetary help.
Rule-14 : Most ও Majority কে Plural হিসেবে গণ্য করা বলে এদের পরে Plural Verb বসে।
Example :
- Most of the people of Bangladesh are poor.
- The Majority of the people are famous.
Rule-15 : A large number এর পরে Verb Plural হবে এবং The number of এর পরে Verb Singular হবে।
Example :
- A large number of girls were present there.
- The number of girls was large.
Rule-16 : One of এর পরে Plural Common Number বসে।
Example :
- Shakespeare was one of the greatest dramatists.
Rule-17 : Lest এর পরে সর্বদাই Should বসে।
Example :
- Make haste lest you should miss the bus.
- I studied hard lest I should fail.
Rule-18 : যদি বিভিন্ন Number অথবা Person এর Subject 'and' দ্বারা যুক্ত হয় তাহলে Person অনুযায়ী Subject বসাবার সাধারণ নিয়ম - প্রথমে 2nd Person, পরে 3rd Person ও শেষে 1st Person হয়।
Example :
- You, he and I are friends.
- You and I would enjoy the TV.
কিন্তু দোষ স্বীকারের ক্ষেত্রে বিপরীত পদ্ধতি হয়।
Example :
- I, he and you have done the mischief.

TENSE

Verb বা ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কালকে Tense বলে।
Tense এর প্রকারভেদ :
Tense প্রধানত তিন প্রকার। যথা :
1. Present Tense (বর্তমান কাল) :
বর্তমানে Verb বা ক্রিয়া সংঘটিত হওয়ায় সময়কে Present Tense বলে।
Present Tense তিন প্রকার। যথা:
a. Present Indefinite Tense () :
সাধারণ কোন কাজ বর্তমানে সম্পন্ন হয়, কিন্তু কাজটির সমাপ্তি কোনটিরই নির্দেশ করে না, এরূপ বোঝাতে Verb এর যে রূপ হয় তাকে Present Indefinite Tense বলে।
চেনার উপায় : বাংলা ক্রিয়ার শেষে ও মাঝে , ত, ম, ব, তে, য়া ব্যতীত অন্য বর্ণ থাকলে Present Indefinite Tense বলে।
Structure : Subject + Verb (s/es) + Extension.
Example :
- অামি চিঠি লিখি।
I write a letter
- অামরা চিঠি লিখি।
We write a letter
- তুমি/তোমরা চিঠি লিখ।
You write a letter.
- সে চিঠি লিখে।
He/She writes a letter.
- নাসিমা চিঠি লিখে।
Nasima writes a letter.

1 টি মন্তব্য:

  1. Beginner's Guide to Baccarat - Wolverione
    The Rules of Baccarat — Baccarat is a game of luck that involves winning tricks worrione that you can 샌즈카지노 achieve using kadangpintar your luck. One of the main

    উত্তরমুছুন